শেষ হলো দুই দিনের সাইবার সম্মেলন আইকনসিএস ২০২০

১৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:২২  
কিনোট সেশন, প্লেনারি সেশন, টেকনিক্যাল সেশন থাকবে এবং সেরা প্রবন্ধ উপস্থাপনকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ‘২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স (আইকনসিএস-২০২০)’ সম্মেলন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনরেল মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূইয়া। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, চীন, সৌদি আরব, মালয়েশিয়াসহ বিশ্বের ২০টি দেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞগণ ২৮১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এসব প্রবন্ধগুলো পরবর্তীতে স্প্রিংজার জার্নালে প্রকাশিত হবে এবং স্কোপাস ইনডেস্কড করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। এর আগে শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির অধ্যাপক জেমাল আবাওয়াজি, অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির অধ্যাপক মামুন আলাজব এবং তুরস্কের কারবুক ইউনিভার্সিটির অধ্যাপক ড. অগুজ ফিনডিক।